কেন্দ্রের সমালোচনা - প্রবীণ চিত্র পরিচালক অমল পালেকরকে ভাষণে বাধা

অমল পালেকর
অমল পালেকরফাইল ছবি সংগৃহীত
Published on: 

কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করায় প্রবীণ অভিনেতা ও চিত্র পরিচালক অমল পালেকরের বক্তব্যে বাধা দেবার অভিযোগ উঠলো। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

নিজের ট্যুইট বার্তায় সীতারাম ইয়েচুরী লিখেছেন – আমাদের সাংবিধানিক অধিকার, গণতন্ত্রের মূল সুর হল সরকার এবং তার নেতাদের সমালোচনা করার স্বাধীনতা, অধিকার। সমালোচনার ঊর্ধ্বে কেউ নন। অমল পালেকরের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা অগণতান্ত্রিক এবং কঠোর নিন্দাযোগ্য।

জানা গেছে, মুম্বাইয়ের ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করছিলেন প্রবীণ অভিনেতা ও পরিচালক। শিল্পী প্রভাকর বাওরের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত ইনসাইড দ্য এম্পটি বক্স নামক ওই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা অমল পালেকর বক্তব্য রাখতে গিয়ে জানান – গ্যালারির মুম্বাই ও বেঙ্গালুরু সেন্টারের পরিচালন কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে এবং এখন থেকে শিল্পীদের পরিবর্তে এই গ্যালারি চালাবেন আমলারা। এরপরই তাঁকে বাধা দেওয়া হয়।

অমল পালেকর ফের তাঁর বক্তব্য শুরু করলে তাঁকে আবারও বাধা দেওয়া হয়। এই ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in