২০২১ থেকে ২৬-এর জুলাই, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ ৫৫৭.৫১ কোটি টাকা; রাজ্যসভায় জানালেন মন্ত্রী

People's Reporter: প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে রাজ্যসভায় প্রশ্ন করেছিলেন সিপিআইএম সাংসদ ভি শিবদাসন ও আপ সাংসদ সঞ্জয় সিং। বৃহস্পতিবার সেই প্রশ্নের লিখিত জবাব দেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীফাইল ছবি, ফ্যাক্টলি থেকে সংগৃহীত
Published on

গত পাঁচ বছরে প্রায় ৮০টি দেশে সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য সরকারি কোষাগার থেকে অন্তত ৫৫৭.৫১ কোটি টাকা ব্যয় হয়েছে। বৃহস্পতিবার রাজ্যসভায় এই তথ্য জানিয়েছে বিদেশ মন্ত্রক (Unstarred Question 2172)।

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে রাজ্যসভায় প্রশ্ন করেছিলেন সিপিআইএম সাংসদ ভি শিবদাসন এবং আপ সাংসদ সঞ্জয় সিং। তাঁরা ২০২১ সাল থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফর, প্রতিটি সফরের খরচ এবং সেই সফরগুলোর মাধ্যমে হওয়া দ্বিপাক্ষিক চুক্তি ও বিনিয়োগ সংক্রান্ত প্রতিশ্রুতির দেশ-ভিত্তিক বিস্তারিত বিবরণ জানতে চেয়েছিলেন। বৃহস্পতিবার সেই প্রশ্নেরই লিখিত জবাব দেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা।

মোট ৩৫ পাতার সেই উত্তরে তিনি জানিয়েছেন, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে প্রধানমন্ত্রী এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মোট ৭৮টি দেশে সরকারি সফর করেছেন এবং এর জন্য খরচ হয়েছে ৫৫৭ কোটি ৫১ লক্ষ ৩৪ হাজার ১৭ টাকা। এর মধ্যে -

● ২০২১ সালে চারটি দেশে সফরের খরচ ৩৬ কোটি ১১ লক্ষ ৮৯ হাজার ৮৭৮ টাকা টাকা,

● ২০২২ সালে ১০টি দেশে সফরের খরচ ৫৫ কোটি ৮২ লক্ষ ৯৩ হাজার ৩৬১ টাকা,

● ২০২৩ সালে ১১টি দেশে সফরের খরচ ৯৩ কোটি ৬৩ লক্ষ ১৪ হাজার ৩০১ টাকা,

● ২০২৪ সালে ১৭টি দেশে সফরের খরচ ১০৯ কোটি ৫১ লক্ষ ৩৪২ টাকা এবং

● ২০২৫ সালে ২৩টি দেশে সফরের খরচ ১৮৭ কোটি টাকা ৮৩ লক্ষ ৪২ হাজার ৩৩৮ টাকা খরচ হয়েছে।

● এছাড়া ২০২৬-এর জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর ১৩টি বিদেশ সফরের জন্য ৭৪ কোটি ৫৮ লক্ষ ৯৩ হাজার ৭৯৭ টাকা খরচ হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, সবচেয়ে ব্যয়বহুল সফরগুলোর মধ্যে অন্যতম ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র সফর। এই দুই সফরে খরচ হয়েছে যথাক্রমে ২৫.৫৯ কোটি টাকা এবং ১৬.৫৪ কোটি টাকা। ওই বছরই জুলাই মাসে ব্রাজিলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, ব্যয় হয়েছে ১৭.৭২ কোটি টাকা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
৪ বছর, ৪১ বার, ৫২ দেশ, ৩৫৫ কোটি - প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ - জানালো আর টি আই
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
PM Modi: ৩ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ ২৯৫ কোটি টাকা! রাজ্যসভায় জানালো মন্ত্রক

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in